© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে খালেদা জিয়াকে নিয়ে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
সংসদে খালেদা জিয়াকে নিয়ে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের লেখা একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের লেখা একটি কবিতা আবৃত্তি করছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের লেখা একটি কবিতা আবৃত্তি করছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার বক্তব্যের শুরুতে এটি শোনান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে, এটা একটা একটা অসাধারণ কবিতা যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলা হয়েছে।

কবিতাটি হলো-
তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ,
এদেশের গুল্মলতা ছুঁতে চায় পল্লবিত আঁচল তোমার।
যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভিতরে।
লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধী মাটিরই কন্যাকে।
আরও পড়ুন: বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব
প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্রবলে তুমি
কেবল ছড়িয়ে দিচ্ছ, মাঠঘাট আদিগন্ত শস্যের কিনারে।
আমরাও সাক্ষ্য দেব, হাঁ আমরা একদা দেখিছি,
দেখেছি মাতাকে এক অনিঃশেষ আঁধারে দাঁড়িয়ে
আলোর ডানার মত মেলে দিয়ে ব্যাগ্র দুই বাহু
এগারো কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎবিভায়!
কখনো ভুলোনা যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ,
ভুলোনা, তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির।
অবিচল, পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও।

তিনি জাগিয়ে তুলেছেন সে আশা, তিনি হেঁটে গিয়েছিলেন কারাগারে ভালোভাবে। কিন্তু আবার একই সঙ্গে তাকে হত্যা করার জন্য ফ্যাস্টিটরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি (খালেদা জিয়া) মুক্ত হয়েছিলেন এবং সেদিনই তিনি জাতির সামনে তার সেই বিখ্যাত উক্তি তিনি করেছিলেন সেই সমঝতার কথা।

খালেদা জিয়া বলেছিলেন যে, প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি। কল্যাণের দেশটি গড়ে তুলি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ বলেন ফখরুল ইসলাম।

এসএন 

মন্তব্য করুন