© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
শাহ্ সিমেন্ট-হামজা নাম্বার ওয়ান ফ্যান চ্যালেঞ্জ গ্র্যান্ড ফিনালে শেষে পাঁচ জন সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট।

ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছিল Shah Cement x Hamza No.1 Fan Challenge। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জভিত্তিক ক্যাম্পেইনে। হাজার হাজার ফুটবলপ্রেমীর সাথে ক্যাম্পেইনে অংশ নেন শাহ্ সিমেন্টের পার্টনাররাও।

কুইজ রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা পেরিয়ে নির্বাচিত ৫০ জন ফাইনালিস্ট ১২ মার্চ ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালে অংশ নেন। দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে রোমাঞ্চকর লড়াই।

শেষে ঘোষণা করা হয় পার্টনারসহ পাঁচ জন সেরা ফ্যান, যারা জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। বিজয়ীরা হলেন, মো. আবির খান, জাকির হোসেন, শোভন, মোহাম্মদ সিয়াম এবং আতিকুর রহমান।



বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ্ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনেলেতে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সেলিব্রিটি তারকারাও, যারা প্রতিযোগীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান। এই ক্যাম্পেইনে বিশ্বকাপ ম্যাচের টিকিটসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার ছিল।

ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতার চর্চা উৎসাহিত করাই ছিল আয়োজকের লক্ষ্য। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে, তাদের এক হাতে থাকবে বাংলাদেশের পতাকা, আর অন্য হাতে বিশ্বকাপের টিকিট। স্বপ্নের সেই গ্যালারিতে যাচ্ছে শাহ্ সিমেন্ট ও হামজার সেরা পাঁচ ফ্যান।

এসএস/এসএন

মন্তব্য করুন