© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস

শেয়ার করুন:
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০৪:৩২ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের ভাগিনা আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। শুক্রবার বিকাল ৩টা ৫৪ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে। এর আগে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা সময় নিয়েছিলেন। ওই সময়ের মধ্যে অবস্থার উন্নতি হলে অস্ত্রোপচার করার কথা ছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন অস্ত্রোপচার শুরু করা হয়েছে।

কী ধরনের অস্ত্রোপচার করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আদিত্য বলেন, মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। তবে সঠিক মেডিকেল টার্ম তিনি জানেন না। মাথায় ব্লাড ব্লক হওয়ার কারণে এই অস্ত্রোপচার করা হচ্ছে বলে তিনি জানান

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার হাসপাতালে এসে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসকে/টিকে

মন্তব্য করুন