গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
০৪:৪৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। খবর বাসসের।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
এমআই/এসএন