© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আলি আঘা

শেয়ার করুন:
শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আলি আঘা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ১৪ মার্চ, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানআউটের পর মেজাজ হারান পাকিস্তানি ব্যাটার সালমান আলি আঘা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় গ্লাভস হেলমেট ছুড়ে মারেন।

তার আগে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তর্কেও জড়ান তিনি। যার জেরে ধারণা করা হচ্ছিল শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সালমান। বিসিবির একজন অফিসিয়াল নিশ্চিত করেছেন, সালমানকে তিরস্কারের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসি দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাবে।



আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, প্রতিপক্ষ ফিল্ডারদের গালাগালি; মাঠের ভেতরে ও বাইরে গ্লাভস-হেলমেট ছুড়ে মারা! এই তিন অপরাধের জন্য ম্যাচ শেষে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে সালমান দোষ মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজ তার দশম ওভারের প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে।

কিন্তু তাকে সেই সুযোগ দেননি বাংলাদেশ অধিনায়ক। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি। এভাবে রান আউট হওয়াটা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক।

রান আউট ইস্যুতে পরে সালমান আলি আঘা বলছিলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করব না।’

এমআর/টিকে 

মন্তব্য করুন