© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ 'পল্লীকবি'র ৫০তম প্রয়াণ দিবস

শেয়ার করুন:
আজ 'পল্লীকবি'র ৫০তম প্রয়াণ দিবস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ১৪ মার্চ, ২০২৬
জসীম উদ্‌দীন কিংবা জসীমউদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ – ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।

'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।

ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তাঁর নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা অসংখ্য পল্লিগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়; আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি। তাঁর কর্মজীবন শুরু হয় পল্লী সংগীতের সংগ্রাহক হিসেবে ।

এবি/টিএ

মন্তব্য করুন