© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাহিদ রানার কোন জায়গায় ঘাটতি দেখছেন তালহা?

শেয়ার করুন:
নাহিদ রানার কোন জায়গায় ঘাটতি দেখছেন তালহা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ১৪ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই গতি দিয়ে আলোচনায় নাহিদ রানা। তবে টেস্টে ধারাবাহিক হলেও সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স গ্রাফ উঠা-নামার মধ্যেই আছে। চলমান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি।

নাহিদের এমন অধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেশ কিছু ঘাটতির জায়গা বের করেছেন তালহা জুবায়ের। তার মতে, নাহিদ পেস নির্ভর বোলিং করে। পেসের সঙ্গে যদি সুইয়ের ওপরও নিয়ন্ত্রণ আনতে পারে তাহলে ধারাবাহিক সাফল্য পাবে এই পেসার।



আজ শনিবার মিরপুরে তালহা বলেন, 'নাহিদ রানা তার পেসের ওপর নির্ভর করে বেশি, সুইংয়ের ওপর না। তাই এই পেসের সাথে সুইংটা নিয়ে একটু কাজ করতে পারে, আমার মনে হয় আরও ডেঞ্জারাস বোলার হবে মোকাবেলা করার জন্য।'

'অভিজ্ঞতা সবসময় আপনার কাজে লাগে না, যদি আপনি মাঠে ভালো নৈপুণ্য দেখাতে না পারেন। তাই আপনার যে অভিজ্ঞতাটা আছে এটা যদি আপনি নিয়মিত মাঠে দেখাতে পারেন, তাহলে আপনি ব্যাটারদের কাছ থেকে একটা সম্মান অর্জন করতে পারবেন। তাই আমাদের বোলিং বিভাগকেও এটাই করতে হবে।'

অভিজ্ঞ তাসকিন-মুস্তাফিজকে নিয়ে তালহা বলেন, 'তাসকিন আর মুস্তাফিজের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না... আর হারিস রউফ খেলেছে, কিন্তু হারিস রউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো।'

আরআই/টিকে

মন্তব্য করুন