© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১৪ মার্চ, ২০২৬
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এ ধরনের দালালদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক চিকিৎসক বিভিন্ন অজুহাতে অন্যত্র সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হয়ে যান কিংবা ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন।

শনিবার (১৪ মার্চ) উপজেলার হাসপাতাল পরির্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু সরকার একা সব কিছু ঠিক করতে পারবে না। স্থানীয় মানুষ যদি কোনো অনিয়ম দেখেন, আমাদের জানাবেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নতুন করে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পুলিশ প্রোটোকল ছাড়া একটি সাদা গাড়ি করে হাসপাতাল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে প্রবেশ করেই তিনি নিজের পরিচয় গোপন করে কর্তব্যরত কর্মচারীদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কোথায় জানতে চান।

পরে চার অনুপস্থিতি জানতে পেরে তাদের শোকজ করেন। আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ ইমতিয়াজ আহমেদ, হোমিও মেডিকেল অফিসার আল আমীন আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ফয়সাল আমিন ও মো. মাহবুবুল হককে শোকজ করা হয়।

এদিকে মন্ত্রীর হঠাৎ পরিদর্শনে আসার খবর পেয়ে কয়েকজন চিকিৎসক অফিস সময়ের পর তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হন। নির্ধারিত সময়ে অফিসে চিকিৎসকরা উপস্থিত না থাকায় স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় অনুপস্থিত চিকিৎসকদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

যারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/টিকে

মন্তব্য করুন