© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরব-বাহরাইনে ফর্মুলা ওয়ান রেস বাতিল

শেয়ার করুন:
সৌদি আরব-বাহরাইনে ফর্মুলা ওয়ান রেস বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ১৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আসন্ন দুটি রেস বাতিলের ঘোষণা দিয়েছে ফর্মুলা ওয়ান। রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ফর্মুলা ওয়ান জানিয়েছে, বাহরাইন ও সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স রেস দুটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এগুলো মূলত ১২ এপ্রিল ও ১৯ এপ্রিল নির্ধারিত ছিল।

ফর্মুলা ওয়ান জানিয়েছে, বাতিলের কারণ হলো 'মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি'। বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হলেও এই রেসগুলোর স্থলাভিষিক্ত আয়োজন করা হবে না।

ফর্মুলা ওয়ানের সভাপতি মোহাম্মাদ বিন সুলায়েম বলেন, 'আমাদের সহকর্মী, খেলোয়ার এবং দর্শকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। সব বিবেচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'

এমআই/টিকে

মন্তব্য করুন