‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’
ছবি: সংগৃহীত
০২:৫২ পিএম | ১৫ মার্চ, ২০২৬
আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজেদের সেরা ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্কা। ভারতের দুই ওপেনার শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৮ রান যোগ করেন। দুজনের আগুন ব্যাটিংয়ে উড়ন্ত সূচনায় বড় স্কোরের ভিত গড়ে ভারত।
ফাইনালে ৫ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। তারপর নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে ৯৬ রানের জয়ে ট্রফি হাতে নেয় ভারত। রেকর্ড তিনটি শিরোপা ও প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছে তারা।

৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্যামসন। অভিষেক করেন ৫২ রান। নিজেদের জুটিতে আগুনের সংমিশ্রন বললেন এই ওপেনার, ‘আমরা বরফ আর আগুন নই, আমরা দুজনেই আগুন। কখনো কখনো সে আগুন জ্বালায়, কখনো আমি।’
একজন কেরালার, আরেকজন পাঞ্জাবের। আর কেরালা-পাঞ্জাবির স্বাভাবিক বন্ধুত্ব তাদের বোঝাপড়াকে শক্তিশালী করে তুলেছে বললেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। স্যামসন বললেন, ‘আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া। ২০২৪ সাল থেকে এটা করছি, মাঠের মাঝখানে আমাদের কেরালা-পাঞ্জাবি বন্ধত্ব কাজ করে। সবকিছুই স্বাভাবিকভাবে ঘটে। তাই আমরা একে জটিল করে তুলি না।
পাঁচ ইনিংসে স্যামসন ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইক রেটে ৩২১ রান করেন। ২৭ চার ও ২৪ ছক্ক মেরে বিশ্বকাপ শেষ করেন তৃতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে।
এমআই/টিকে