© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুশীলন ক্যাম্পের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা, পরে যোগ দেবেন হামজা

শেয়ার করুন:
অনুশীলন ক্যাম্পের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা, পরে যোগ দেবেন হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঢাকায় অনুশীলন ক্যাম্পের জন্য প্রাথমিক ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (১৫ মার্চ) ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের প্রায় সব ফুটবলার। ঢাকায় এই ক্যাম্পে অনুশীলনের পর পারফরম্যান্স বিবেচনায় চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।

বাংলাদেশ দল সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এর একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। অন্যটি হবে সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখেই মূলত জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে।



বাফুফে জানিয়েছে, ক্যাম্পের পরবর্তী ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অন্তর্ভুক্তি নিয়ে সমর্থকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল। মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোঃ হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

ক্যাম্পে কয়েকদিনের অনুশীলনের পরই ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাফুফে।

এবি/টিএ

মন্তব্য করুন