© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন তানজিদ তামিম

শেয়ার করুন:
ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন তানজিদ তামিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ১৫ মার্চ, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ নিজের সেরা ফর্মেই যেন আছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। তার অর্ধশতকে ভর করেই বিনা উইকেটে দলীয় একশ পেরিয়েছিল বাংলাদেশ। এবার তিনি তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত প্রথম সেঞ্চুরিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত হাতেই ইনিংসের সূচনা করেন দুই টাইগার ওপেনার। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেছেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার তামিমের এই দারুণ ইনিংস।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৪ রান করেছিলেন তিনি।

এবি/টিএ

মন্তব্য করুন