© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

শেয়ার করুন:
ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ এএম | ১৬ মার্চ, ২০২৬
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। বিশ্বকাপের পরাজিত ফাইনালিস্টরা এবার পেল দুঃসংবাদ। তাদের ক্যাম্পে চোটের ধাক্কা লেগেছে।

লেগস্পিনার ইশ সোধির বুড়ো আঙুল ভেঙে গেছে। পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার চোট পাওয়ার ঘটনা অবশ্য ম্যাচের আগে।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে আহত হন সোধি। স্ক্যানে তার আঙুল ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং চার সপ্তাহ লাগবে সেরে উঠতে।



লকি ফার্গুসনের দলে যোগ দেওয়ার খবর শোনা গেলেও সোধির বিকল্প হিসেবে কাউকে ডাকেনি নিউজিল্যান্ড ক্রিকেট। স্পিনের প্রয়োজনীয়তা পূরণে হ্যামিল্টন ও অকল্যান্ডে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ওপর আস্থা রাখছে তারা।

শেষ দুটি ম্যাচের জন্য স্কোয়াডে যোগ দেবেন কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, জেইডেন লেনক্স ও টম ল্যাথাম। স্যান্টনারের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেবেন ল্যাথাম। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৯১ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটে হেরেছে।

সিরিজে পাঁচ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কাল (মঙ্গলবার) হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ ২৫ মার্চ ক্রাইস্টচার্চে।

এমআর/টিকে 

মন্তব্য করুন