© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে গেইলের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙার স্বপ্ন সূর্যবংশীর

শেয়ার করুন:
আইপিএলে গেইলের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙার স্বপ্ন সূর্যবংশীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ প্রায় সব প্রতিযোগিতাতেই নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন।

১৪ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, চলতি বছরে তার সবচেয়ে বড় লক্ষ্য হলো রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল জেতা। পাশাপাশি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙার স্বপ্নও দেখছেন তিনি।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত নামান অ্যাওয়ার্ডসে সূর্যবংশীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনটি রেকর্ডের মধ্যে কোনটি ভাঙতে চান : এক ওভারে ছয় ছক্কা, আইপিএলে দ্রুততম সেঞ্চুরি, নাকি আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

উত্তরে তিনি বলেন, ‘আমি ১৭৫ রানের সেই রেকর্ড ভাঙতে চাই।’



আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের দখলে। তিনি ২০১৩ সালের আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন।

সেই অবিশ্বাস্য ইনিংসে গেইল মারেন ১৩টি চার ও ১৭টি ছক্কা।

আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত এটিই কোনো ব্যাটারের করা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এসকে/টিকে

মন্তব্য করুন