© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআই’র ইতিবাচক বার্তা

শেয়ার করুন:
সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআই’র ইতিবাচক বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ এএম | ১৮ মার্চ, ২০২৬
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিসিআই’র পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

মোস্তফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবি’র মন গলাতে পারেনি আইসিসি। এমন প্রেক্ষাপটে দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিলো। ভবিষ্যতে এই দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কি না, প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে, ভারত দল আসছে বাংলাদেশ সফরে।

গত বছরের অক্টোবরেই বাংলাদেশে আসার কথা ছিলো ভারতের। কিন্তু দেশের পট পরিবর্তনে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করে টিম ইন্ডিয়া। এ বছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি ১৯ ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে ৩টি ম্যাচ। যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে। বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে।



নাজমূল আবেদীন ফাহিম জানিয়েছেন, আসন্ন সিরিজগুলোর জন্য সব বোর্ডের মতো ভারতের সঙ্গেও আলোচনা হয়েছে, তারা পজিটিভ আছে।

শুধু ওয়ানডেই নয়, সিরিজে ৩টি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষভাগে আয়োজনের কথা ভাবছে দুই বোর্ড।

বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের। ক’দিন বাদেই শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে আবারো আলোচনায় সাকিব আল হাসান। 

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ। তার আগেই বাংলাদেশে আসতে হবে সাকিবকে।

এমআর/টিএ 

মন্তব্য করুন