© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কী বললেন আনচেলত্তি?

শেয়ার করুন:
ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কী বললেন আনচেলত্তি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ নিজেই এই তথ্য জানিয়েছেন। 

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে দায়িত্ব নেন। আনচেলত্তির সাথে ব্রাজিলের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

তিনি আগেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পুরো চার বছরের বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে থাকতে চান।

সোমবার আনচেলত্তি বলেন, চুক্তি বাড়ানো নিয়ে তার বা সিবিএফ’র কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘যখন দুই পক্ষই সম্পর্ক চালিয়ে যেতে চায়, তখন কোনো সমস্যা থাকে না।’ দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন।



দায়িত্ব নেওয়ার পরপরই ব্রাজিলকে দ্রুত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্ব সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত তার অধীনে সেলেসাওরা ১৪টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।

রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপের আগে বা পরে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করব।’ এসি মিলান, রিয়াল মাদ্রিদ, পিএসজিসহ ভিভিন্ন দলের দায়িত্ব সামলানো এই কোচ মজা করে বলেন, ‘চুক্তি দ্রুত বাড়ানোই ভালো।

এ সময় তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বাড়ালে খরচ কম হবে, পরে করলে বেশি হবে। আমি খুব আত্মবিশ্বাসী।’ 

এমআই/টিকে

মন্তব্য করুন