© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আতালান্তাকে গোল বন্যায় ভাসিয়ে চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার্ন

শেয়ার করুন:
আতালান্তাকে গোল বন্যায় ভাসিয়ে চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ১৯ মার্চ, ২০২৬
প্রথম লিগের বিশাল জয়ে পরের ধাপে এক পা দিয়েই রেখেছিল বায়ার্ন মিউনিখ। ফিরতি দেখায়ও আতালান্তাকে গোল বন্যায় ভাসিয়ে চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়নদের জয় ৪-১ ব্যবধানে। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে তাদের অন্য দুই গোলদাতা লেনার্ট কার্ল ও লুইস দিয়াস।

দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে এগিয়ে গেল ভেসোঁ কম্পানির দল। প্রথম লেগে তারা জিতেছিল ৬-১ গোলে।

ম্যাচের ২১তম মিনিটে আতালান্তার বক্সে তাদের ডিফেন্ডার জিওর্জিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন।



চাপ ধরে রেখে ৪৪তম মিনিটে ব্যবধান বাড়ান কেইন। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের অর্ধশতক পূরণ হলো তার, ৬৬ ম্যাচে।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান লেনার্ট কার্ল। আর ৭০তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন লুইস দিয়াস।

শেষ দিকে আতালান্তার সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন সামারজিচ।

এসকে/টিকে

মন্তব্য করুন