© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পড়াশোনায় নয়, ক্রিকেটেই শ্রেষ্ঠত্ব- সূর্যকুমারের সাফল্যের অনন্য গল্প

শেয়ার করুন:
পড়াশোনায় নয়, ক্রিকেটেই শ্রেষ্ঠত্ব- সূর্যকুমারের সাফল্যের অনন্য গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ পিএম | ১৯ মার্চ, ২০২৬
পড়াশোনায় খুব একটা সফল ছিলেন না সূর্যকুমার যাদব, তবে ক্রিকেট মাঠে তিনি গড়ে তুলেছেন অসাধারণ এক ক্যারিয়ার। কঠোর পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসাই তাকে এনে দিয়েছে এই সাফল্য। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে।

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সূর্যকুমারের সাফল্যের হার ৮২ শতাংশ, যা অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় তার পরেই রয়েছেন আসগর আফগান (৮১%) এবং রোহিত শর্মা (৭৯.৮৩%)।



এক সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, 'পড়াশোনায় যে নম্বরের জন্য চেষ্টা করতাম, ক্রিকেটে এখন তা অর্জন করতে পারছি। তবে আমি পরিসংখ্যান নিয়ে ভাবি না, আমার লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা।'

তার বাবা অশোক কুমার যাদব ছিলেন ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের একজন তড়িৎ প্রকৌশলী। তিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু সূর্যকুমারের আগ্রহ ছিল একেবারেই ভিন্ন—ক্রিকেটে। পরিবারও শেষ পর্যন্ত তার স্বপ্নকে সম্মান জানায়। সূর্যকুমার বলেন, 'শুরুতে পরিবার আমাকে পড়াশোনার দিকে নিতে চেয়েছিল, কিন্তু পরে তারা বুঝতে পারে আমার পথ আলাদা। তারা সবসময় পাশে থেকেছে।'

পরিবারের এই সমর্থন ও নিজের দৃঢ়তা সূর্যকুমারকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। ধারাবাহিক এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা।


ইউটি/টিকে

মন্তব্য করুন