© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার তেলেগু হিরো সালমান খান!

শেয়ার করুন:
এবার তেলেগু হিরো সালমান খান!

সালামান খান

entertainment-desk
০৯:২৮ পিএম | ২৪ মে, ২০২০

বলিউড সুপারস্টার সালমান খান। এবার তেলেগু সিনেমায় দেখা যাবে ভাইজানকে। ‘টেম্পার’, ‘পোকিরি’র মতো জনপ্রিয় তেলেগু সিনেমার পরিচালক ছিলেন পুরি জগন্নাথ। এবার এই নির্মাতার পরিচালনায় কাজ করবেন সালমান খান।

এদিকে এই সময়ে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত পুরি জগন্নাথ। এতে অভিনয় করছেন বিজয় দেবরকোন্ডা ও অনন্যা পান্ডে। সিনেমাটির হিন্দি সংস্করণের পরিবেশনায় রয়েছেন করণ জোহর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এই পরিচালক (পুরি জগন্নাথ) সামনে একটি প্যান-ইন্ডিয়া সিনেমার কাজ শুরু করবেন। এতেই সালমান খানকে দেখা যাবে।

সেই খবরে আরও জানা গেছে, এরই মধ্যে নতুন এই সিনেমাটির চিত্রনাট্য শুনেছেন সালমান খান। গল্পটি শুনে পছন্দও করেছেন তিনি। এরপর সাই দেয়ায় লকডাউন শেষ হলেই কাজ শুরু করবেন ভাইজান।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো আছেন, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ।

এই সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর প্রভুর সঙ্গে সালমানের এটি তৃতীয় ছবি।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে ২২ মুক্তির কথা ছিল ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। তবে করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। পিছিয়ে গেছে ছবিটির মুক্তি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন