© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ প্রস্তুতিতে জর্ডান-ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ

শেয়ার করুন:
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ প্রস্তুতিতে জর্ডান-ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ১৯ মার্চ, ২০২৬
ঋতুপর্ণা-আফিদারা একটি এশিয়া কাপ খেলে দেশে ফিরেছেন সপ্তাহ খানেক আগে। আগামী পরশু (শনিবার) বাংলাদেশের মেয়েরা আরেকটি এশিয়া কাপ খেলতে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হবে। সিনিয়র এশিয়া কাপের মতো অনূর্ধ্ব-২০ এশিয়া কাপেও প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ।

আগামী ১ এপ্রিল থেকে থাইল্যান্ডে ১২ দেশের অ-২০ এশিয়া কাপ শুরু হবে। ১০ দিন আগেই ব্যাংককে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৫ ও ২৭ মার্চ জর্ডান এবং ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রস্তুতি ম্যাচ ও ভালো অনুশীলনের জন্য বাফুফে অ-২০ দলকে আগেভাগেই থাইল্যান্ড পাঠাচ্ছে।



জর্ডান ‘বি’ ও ভারত ‘সি’ গ্রুপে রয়েছে টুর্নামেন্টে। বাংলাদেশ স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল চীন ও ভিয়েতনাম। তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন রানার্সআপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয়স্থানের দল কোয়ার্টার ফাইনাল খেলবে। এএফসি অ-২০ টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট খেলবে ফিফা অ-২০ বিশ্বকাপে।

নারী এশিয়া কাপে পার্থে উজবেকিস্তানের কাছে ৪ গোলে হারের পর বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ইংল্যান্ড ফিরে গিয়ে ভবিষ্যত চিন্তার কথা বলেছিলেন। ঢাকায় ফিরে তিনি আর ইংল্যান্ড যাননি। মনোযোগ দিয়েছেন অ-২০ দলের অনুশীলনে। চুক্তি অনুযায়ী সেটাই হওয়ার কথা, অথচ সেদিন বাটলার ম্যাচের পর এমনভাবে বলেছিলেন যেন বাংলাদেশের দায়িত্ব ছেড়েই দিচ্ছেন। 

এমআই/টিকে

মন্তব্য করুন