গায়ক নোবেল ঢাকায়, বাড়িতে করোনায় আক্রান্ত বাবা
০৫:৩৩ পিএম | ২৬ মে, ২০২০
জনপ্রিয় গায়ক নোবেলম্যান খ্যাত মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সপ্তাহ খানেক আগে ফরিদপুর মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গোপালগঞ্জের বাসায় পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। নোবেল এখন ঢাকায় অবস্থান করছেন। নোবেলের বাবা গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নোবেল জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন।
মোজাফফর হোসেন নান্নুমোজাফফর হোসেন নান্নুমোজাফফর হোসেন নান্নু বলেন, করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকেই আলাদা থাকছি। আমার শরীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। সবার কাছে দোয়া চাই।
টাইমস/জেকে