© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের টিকিট পেতে ‘ডু অর ডাই’ ম্যাচ, দলে ফিরলেন কিয়েসা

শেয়ার করুন:
বিশ্বকাপের টিকিট পেতে ‘ডু অর ডাই’ ম্যাচ, দলে ফিরলেন কিয়েসা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ২১ মার্চ, ২০২৬
২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে প্লে-অফের কঠিন পরীক্ষার সামনে ইতালি। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ফিরেছেন তারকা উইঙ্গার ফেদেরিকো কিয়েসা, আর চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও।

ইতালির প্রধান কোচ জেন্নারো গাত্তুসো ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন। আগামী ২৬ মার্চ বার্গামোতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে-অফ সেমিফাইনাল খেলবে আজ্জুরিরা। এই ম্যাচ জিতলে ৩১ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনা।

এই প্লে-অফ জিতলে তবেই নিশ্চিত হবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর টিকিট। তা না হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার লজ্জায় পড়বে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কঠিন এ পরীক্ষার আগে দলে ফিরেছেন ২০২১ ইউরো জয়ের অন্যতম নায়ক কিয়েসা। সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০২৪ ইউরো খেলেছিলেন কিয়েসা। সেই আসরের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের এর কাছে হেরে বিদায় নেয় ইতালি। এরপর দীর্ঘ বিরতির পর আবার দলে ডাক পেলেন এই ফরোয়ার্ড।

এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন ডিফেন্ডার জর্জিও স্কালভিনি। তরুণ মিডফিল্ডার নিকোলো পিসিল্লি আবার সুযোগ পেয়েছেন। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কো পালেস্ত্রা। অন্যদিকে হার্নিয়ার সমস্যার কারণে স্কোয়াডে নেই ভিকারিও। ক্লাব টটেনহ্যাম হটস্পার-এর হয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেই আন্তর্জাতিক বিরতিতে অস্ত্রোপচার করাবেন তিনি।

ইতালির স্কোয়াড

গোলরক্ষক: এলিয়া ক্যাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি দোন্নারুম্মা, অ্যালেক্স মেরেত।

রক্ষণভাগ: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, দিয়েগো কপোলা, ফেদেরিকো দিমার্কো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মার্কো পালেস্ত্রা, জর্জিও স্কালভিনি, লেওনার্দো স্পিনাজ্জোলা।

মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি।

আক্রমণভাগ: ফেদেরিকো কিয়েসা, ফ্রানচেসকো পিও এসপোসিতো, মোইসে কেন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।

টিকে/

মন্তব্য করুন