© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লকডাউনে কাজ নেই, নিজের প্রাণটাই দিয়ে দিলেন অভিনেত্রী!

শেয়ার করুন:
লকডাউনে কাজ নেই, নিজের প্রাণটাই দিয়ে দিলেন অভিনেত্রী!
entertainment-desk
০১:৪৩ পিএম | ২৭ মে, ২০২০

করোনাভাইরাসে লকডাউনের কারণে কোন কাজ নেই। একারণে হতাশায় পড়ে আত্মহত্যা করেছেন এক অভিনেত্রী।

প্রেক্ষা মেহতা নামে ওই অভিনেত্রী ক্রাইম পেট্রল', 'মেরি দুর্গা' এবং 'লাল ইশক' ধারাবাহিকে কাজ করে বেশ প্রসংশা কুড়িয়েছেন।

সোমবার রাতে ইন্দোরে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর এনডিটিভির।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে, সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা। শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে?

হিরানগর থানার ওসি রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে উল্লেখ করেন তিনি।

টাইমস/জেকে

মন্তব্য করুন