© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন ভ্রমণ ও বিশ্রামে ফুটবলাররা

শেয়ার করুন:
ঈদের দিন ভ্রমণ ও বিশ্রামে ফুটবলাররা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ২১ মার্চ, ২০২৬
আজ দেশে ঈদের আনন্দ, তবে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। উৎসবের দিনে কেউ রয়েছেন ভ্রমণে, কেউ বিশ্রামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়। আজ সকালে অনূর্ধ্ব-২০ পুরুষ দল সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে গেছে মালদ্বীপে। একই সময়ে অনূর্ধ্ব-২০ নারী দল ইউএস বাংলা এয়ারলাইন্সে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলতে।

জামাল ভূঁইয়ারা আজ সকালে ভিয়েতনামে পৌঁছেছেন। ঈদের দিন হোটেলেই সময় কাটিয়েছেন তারা। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘গতকাল রাতে রওনা হওয়ায় ঘুমের ঘাটতি রয়েছে। আজ ফুটবলাররা বিশ্রামে আছে। আগামীকাল থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।’



বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচ শেষে পরদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে দলটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুর ইতোমধ্যে এশিয়ান কাপে উত্তীর্ণ হওয়ায় ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার। আর আগামীকাল হামজা চৌধুরীর ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা।

জামাল ভূঁইয়াদের মতো জুনিয়র ফুটবলারদেরও ভ্রমণ ও বিশ্রামে কেটেছে। আফিদারা আজ সকালে রওনা হয়ে দুপুরে ব্যাংককে পৌঁছেছেন। হোটেলে হাল্কা স্ট্রেচিং করেছেন আফিদারা। আগামীকাল থেকে করবেন অনুশীলন। মোর্শেদরা মালেতে পৌছান দুপুরে। বিকেলে হোটেলে পৌঁছে বাকি সময় বিশ্রামে কাটান মোর্শেদরা। ২৪ মার্চ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

আইকে/টিকে

মন্তব্য করুন