© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এভারটনের মাঠে ৩-০ গোলে হারল চেলসি

শেয়ার করুন:
এভারটনের মাঠে ৩-০ গোলে হারল চেলসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ এএম | ২২ মার্চ, ২০২৬
চেলসি এবার ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশা মোড়ানো মৌসুম পার করছে। শনিবার (২১ মার্চ) এভারটনের মাঠে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে চেলসি।  

এভারটনের মাঠে সবদিক থেকে চেলসির আধিপত্য থাকলেও তারা কোনো গোল করতে পারেনি। উল্টো হজম করেছে ৩ গোল। ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ১০টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে, ৮ শটের ৭টিই লক্ষ্যে ছিল এভারটনের। স্বাগতিকদের পক্ষে বেটো জোড়া এবং ইলিমান এনদিয়ায়ে একটি গোল করেছেন।

প্রথমার্ধের ৩৩ মিনিটেই ম্যাচে লিড নেয় এভারটন। সতীর্থের রক্ষণচেরা পাস ধরতে দ্রুতগতিতে ছুটতে থাকেন বেটো, তাকে রুখতে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ এগিয়ে এলেও কাজ হয়নি। তার মাথার ওপর দিয়ে আলতো করে বল তুলে দেন বেটো। দ্বিতীয় গোলে বড় ভুল করে বসেন সানচেজ। ৬২ মিনিটে নিজেদের অলসতায় মাঝমাঠে বল হারায় চেলসি, এরপর বক্সে বেটো শট হাত না বাড়িয়ে পা দিয়ে ঠেকাতে গিয়ে গোলরক্ষক আরেকটি গোল হজমে অবদান রাখেন। ৭৬ মিনিটে এনদিয়ায়ে তৃতীয় গোল করে শেষ পেরেক ঠুকে দেন চেলসির কফিনে।



চেলসির বেশ কয়েকটি জোরালো শট দারুণভাবে ঠেকিয়েছেন জর্ডান পিকফোর্ড। এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে এভারটন। ৩১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে দলটি, সাতে থাকা ব্রেন্টফোর্ডেরও সমান পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চেলসি।

এমআর/এসএন 

মন্তব্য করুন