পিএসএলে শানাকা সরে দাঁড়ানোয় স্যামসকে দলে নিল লাহোর
ছবি: সংগৃহীত
০৯:০০ এএম | ২৩ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে আবারও দল বদলের ঘটনা ঘটেছে। দাসুন শানাকা হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন লাহোর কালান্দার্স থেকে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর দেরি না করে তার বিকল্প হিসেবে দলে নিয়েছে ড্যানিয়েল স্যামসকে।
লাহোরের পক্ষ থেকে জানানো হয়েছে, শানাকা ব্যক্তিগত কারণে পিএসএলের এই আসর থেকে সরে দাঁড়িয়েছেন। তবে একই সময়ে আইপিএলে সুযোগ পাওয়াও তার এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন উঠেছে তিনি রাজস্থান রয়্যালসে যোগ দিতে যাচ্ছেন, যেখানে চোট পাওয়া স্যাম কারানের বদলি হিসেবে খেলবেন।

সম্প্রতি পিএসএল ও আইপিএলের সময়সূচি কাছাকাছি হওয়ায় এমন ঘটনা বেড়েছে। এর আগেও ব্লেসিং মুজারাবানি পিএসএল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন।
সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারালেও দ্রুত নতুন সংযোজন করে নিজেদের প্রস্তুতি ঠিক রেখেছে লাহোর কালান্দার্স।
এসকে/টিকে