© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন আজ

শেয়ার করুন:
সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ এএম | ২৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের ৩৯ তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার আজ ৩৯ বছরে পা রাখলেন। 

আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট ও বল দুই বিভাগেই সমান দক্ষতার কারণে দীর্ঘ সময় ধরে তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের আসন দখল করে রাখেন।



২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাকিব অসংখ্য রেকর্ড গড়েছেন। ২০১৫ সালে তিনি ইতিহাস গড়ে একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হন, যা ক্রিকেট ইতিহাসে বিরল অর্জন। 

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এসএস/টিএ

মন্তব্য করুন