© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তামিম ও রিশাদ

শেয়ার করুন:
পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তামিম ও রিশাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ২৪ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগ খেলতে সোমবার (২৩ মার্চ) দেশ ছেড়েছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশ ছাড়লেন আরও দুই টাইগার ক্রিকেটার। সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানজিদ তামিম এবং রিশাদ হোসেন।

পিএসএল খেলতে দুইজন একই সঙ্গে দেশ ছেড়েছেন। আর এই দুই ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে দেশ ছাড়ার কথা জানিয়েছেন।

রিশাদ হোসেন আসন্ন পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে মাঠ মাতাবেন। অপরদিকে, তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তামিম প্রথমবারের মতো পিএসএলে ডাক পেয়েছেন।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলের মাঝ পথেই দেশে ফিরতে হতে তাদের। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

আইকে/টিকে

মন্তব্য করুন