© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনায় আক্রান্ত
own-reporter
০২:৫২ পিএম | ৩১ মে, ২০২০

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংগীত পরিচালক ফরিদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ মে শ্বাসকষ্ট হওয়ায় সুজেয় শ্যামকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ মে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনা টেস্টের নমুনা দিয়ে বাসায় ফিরে আসেন। শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে।

‘হাছন রাজা’ (২০০২) চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে সুজেয় শ্যামের সুর করা বেশ কিছু গান প্রচারিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন