চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ২৬ মার্চ, ২০২৬
ঢাকাগামী 'চট্টলা এক্সপ্রেস' ট্রেনের পাওয়ার কার ও একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটায় সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত।
এদিকে, ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যদের কমিটি।
অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এমআই/টিকে