© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চূড়ান্ত হলো আইপিএলের লিগপর্বের সূচি

শেয়ার করুন:
চূড়ান্ত হলো আইপিএলের লিগপর্বের সূচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
আইপিএলের দিনক্ষণ আগেই জানা গিয়েছিল। পরিকল্পিত সময়ের চেয়ে দুদিন পিছিয়ে ২৮ মার্চ শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল ৩১ মে। এবার প্রকাশ পেল লিগপর্বের পূর্ণাঙ্গ সূচি। লিগপর্ব গড়াবে ২৪ মে পর্যন্ত।

আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ।

শিরোপার সংখ্যার বিচারে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস (৫টি শিরোপা), কলকাতা নাইট রাইডার্স (৩টি শিরোপা), রাজস্থান রয়্যালস (একটি শিরোপা), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (একটি শিরোপা) ও পাঞ্জাব কিংস। ‘বি’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স (৫টি শিরোপা), সানরাইজার্স হায়দরাবাদ (একটি শিরোপা), গুজরাট টাইটান্স (একটি শিরোপা), দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।

এ বছর প্রতিটি দল তার গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে খেলবে, দুবার মুখোমুখি হবে অন্য গ্রুপের দলগুলোর। অর্থাৎ ৫ বারের চ্যাম্পিয়ন দুই দল চেন্নাই ও মুম্বাই দুবার করে মুখোমুখি হবে। প্রথম ম্যাচটি ২৩ এপ্রিল, দ্বিতীয়টি ২ মে।

প্লেঅফের ম্যাচগুলোর ভেন্যুর নাম বাদে বাকি সব নির্দিষ্ট হয়ে গেছে। ভেন্যুর তালিকায় ফিরেছে রাইপুর ও ধর্মশালা। গত বছর ধর্মশালায় খেলা চলা অবস্থায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা জড়ানোর ফলে টুর্নামেন্টই সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে যায়। রাইপুরকে দ্বিতীয় হোমভেন্যু হিসেবে ব্যবহার করবে বেঙ্গালুরু।

পুরো টুর্নামেন্টের ১৪টি ভেন্যু হলো- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, লখনৌ, মুল্লানপুর, মুম্বাই ভিসাকাপট্টনম ও রাইপুর।











এসএস/এসএন

মন্তব্য করুন