জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের লঙ্ঘন: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ২৭ মার্চ, ২০২৬
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।
ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, 'জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক' কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
পোস্টের কমেন্টে একটি ছবি সংযুক্ত করেছেন আসিফ মাহমুদ। ছবিটি সংবিধানের ষষ্ঠ তফসিলের যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা উল্লেখ রয়েছে।
এমআর/টিএ