© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের জন্য আমরা অনেকটাই প্রস্তুত: দেশম

শেয়ার করুন:
বিশ্বকাপের জন্য আমরা অনেকটাই প্রস্তুত: দেশম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ফ্রান্স। সম্পূর্ণ ভিন্ন একাদশ নামিয়েও কলম্বিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিজেদের স্কোয়াড গভীরতার প্রমাণ দিয়েছে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ দিদিয়ের দেশম।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফরাসি কোচ দেশম। ম্যাচ শেষে তিনি বলেন, 'দক্ষিণ আমেরিকার শক্তিশালী ২টি দলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স অত্যন্ত ইতিবাচক। আমরা অনেক খেলোয়াড়কে পরীক্ষা করার সুযোগ পেয়েছি এবং তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।' তিনি আরও যোগ করেন, 'জুনের মূল লড়াইয়ের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।'

মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ২৯তম মিনিটে দিসায়ের দুয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে মার্কাস থুরাম ব্যবধান দ্বিগুণ করেন।



দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে ফ্রান্স। আকলিউশ ও রায়ান চেরকির যৌথ প্রচেষ্টায় তৈরি সুযোগ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে, তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ‘লে ব্লুজ’। পরে কলম্বিয়ার হয়ে একটি গোল শোধ করেন জন আরিয়াস।

শেষ দিকে এমবাপ্পে মাঠে নামলে আক্রমণের গতি আরও বাড়ে, তবে গোল সংখ্যা আর বাড়েনি। ব্রাজিলের বিপক্ষে জয় এবং এই ম্যাচে দাপুটে পারফরম্যান্স- ২ ম্যাচ মিলিয়ে ফ্রান্সের প্রস্তুতি বেশ আশাব্যঞ্জক। 

এসকে/এসএন

মন্তব্য করুন