© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএল ম্যাচ দেখতে এসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, গ্যালারিতে হারাল আংটি

শেয়ার করুন:
আইপিএল ম্যাচ দেখতে এসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, গ্যালারিতে হারাল আংটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ এএম | ৩১ মার্চ, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই মাঠে চার-ছক্কার ফুলঝুরি আর গ্যালারিতে টানটান উত্তেজনা। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মধ্যকার ম্যাচে যা ঘটল, তা হার মানায় সিনেমাকেও। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গ্যালারিতে আংটি হারিয়ে এক হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে বসেন মুম্বাই ইন্ডিয়ান্সের এক ভক্ত।

গতকাল রবিবার ম্যাচ চলাকালে গ্যালারিতে দেখা যায় এক এই দৃশ্য। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে এক তরুণ হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিচ্ছেন তার প্রেমিকাকে। প্রেমিকার গায়ে আবার কেকেআরের জার্সি। খেলার মাঠের প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের এমন রোমান্টিক মুহূর্ত নজর কাড়ে সবার।

সেসময় সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক আংটি পরানোর মুহূর্তে তরুণের হাত থেকে ফসকে যায় আংটিটি, পড়ে যায় গ্যালারির সিটের নিচে। মুহূর্তেই রোমান্টিক পরিবেশ বদলে গিয়ে শুরু হয় হুলুস্থুল। আশেপাশে থাকা অন্য দর্শকরাও খেলা ছেড়ে সিটের নিচে আংটি খুঁজতে শুরু করেন। অবশ্য কয়েক মিনিটের মধ্যেই খুঁজে পাওয়া যায় আংটিটি।



আংটি খুঁজে পাওয়ার পর গ্যালারিতে পড়ে হাসির রোল। এরপর পুনরায় সেই প্রস্তাব পর্ব শেষ হয় এবং প্রেমিকাও ‘হ্যাঁ’সম্মতি দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। ম্যাচের উত্তেজনার চেয়েও এই আংটি খোঁজার উত্তেজনা বেশি ছিল বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

গ্যালারিতে যখন প্রেমের জয়জয়কার, তখন মাঠের লড়াইয়ে দাপট দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার দেওয়া ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ১৪৮ রানের উদ্বোধনী জুটিতে চড়ে ৫ বল হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই। ১৪ বছর পর আইপিএলের প্রথম ম্যাচে জয়ের খরাও কাটে রোহিতদের।

এসএস/টিএ

মন্তব্য করুন