© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫তম জন্মদিনের পর ১৫ বলে ফিফটি করলেন সূর্যবংশী

শেয়ার করুন:
১৫তম জন্মদিনের পর ১৫ বলে ফিফটি করলেন সূর্যবংশী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ এএম | ৩১ মার্চ, ২০২৬
গত আইপিএলে অভিষেক স্মরণীয় করে রেখেছিলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সে প্রথম আইপিএল খেলতে নেমে মাত্র সাত ম্যাচেই আড়াইশর বেশি রান। এবার যেন শেষ থেকেই শুরু করলেন। চেন্নাই সুপার কিংসের মাঠে রাজস্থান রয়্যালসের দাপুটে জয়ে ভূমিকা রাখলেন আগ্রাসী ব্যাটিং করে। ১৫তম জন্মদিনের তিন দিন পর ১৫ বলে হাফ সেঞ্চুরি করলেন এই ব্যাটার।

চেন্নাইকে ১২৭ রানে অলআউট করে রাজস্থান। তারপর ১৩তম ওভারের প্রথম বলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে তারা। ৪৭ বল হাতে রেখে জয়ের পথে বৈভব ১৭ বলে ৪ চার ও ৫ ছয়ে ৫২ রান করেন। স্ট্রাইক রেট ছিল ২০০!



অথচ নিজের প্রথম বলেই কার্তিক শর্মার হাত ফসকে জীবন পান বৈভব। তারপর পাওয়ার প্লে শেষ করেন ১৬ বলে ৫ ছয় ও ৪ চারে ৫২ রানে। ৬ ওভারের মধ্যে রাজস্থান ৭০ রান তুলে ফেলে। 

ম্যাচ শেষে সূর্যবংশী বললেন, ‘পাওয়ার প্লেতে ভালো করার পরিকল্পনা ছিল। শুরুতে উইকেটে বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। পরে পুরোনো হওয়ার পর ব্যাটে লাগছিল বল।’

সূর্যবংশী জানান, রাজস্থান ম্যানেজমেন্ট তাকে স্বাভাবিক খেলা খেলতে সমর্থন দিচ্ছেন। মৌসুমের শুরুতে তার প্রস্তুতি ভালো ছিল, ‘তারা আমাকে বলেছিল যে আমরা তোমার সঙ্গে আছি। তুমি তোমার স্বাভাবিক খেলা খেল। পরিস্থিতি বুঝে খেলতে বলেছেন।’ গত আসরে ৩৫ বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন রাজস্থান। ২০৬.৫৫ স্ট্রাইক রেটে মৌসুম শেষ করেছেন ২৫২ রান করে।

আরআই/এসএন 

মন্তব্য করুন