© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ডিআইজি জলিলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

শেয়ার করুন:
সাবেক ডিআইজি জলিলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ৩১ মার্চ, ২০২৬
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে শাপলা চত্বরের মামলায় পূর্বে গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিত তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আরও পড়ুন: ৭ এপ্রিল খালেদ-মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০১৩ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।

এসএন 

মন্তব্য করুন