© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পাশে থাকার জন্য ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেজেশকিয়ানের

শেয়ার করুন:
ইরানের পাশে থাকার জন্য ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেজেশকিয়ানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ৩১ মার্চ, ২০২৬
চলতি সপ্তাহের শুরুতে ইরাকি আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহর ইরানে পৌঁছানোর পর ইরাকের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (২৮ মার্চ) ও রবিবার (২৯ মার্চ) ইরানি ও ইরাকি গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর যোদ্ধাদের একটি গাড়িবহর সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করছে। ইরানি সংবাদমাধ্যমগুলো এ উদ্যোগকে ইরাকের জনগণের পাঠানো প্রথম মানবিক সহায়তা কনভয় হিসেবে বর্ণনা করেছে।

এ সহায়তার প্রশংসা করে এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্ট পেজেশকিয়ান লিখেছেন, এ অন্যায় যুদ্ধে ইরাকের মুসলিম জনগণ সাহসিকতার সাথে ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের এ অবস্থান কোনো ভৌগোলিক বাধ্যবাধকতার কারণে নয়, বরং ইতিহাস, পরিচয় এবং অভিন্ন ধর্মীয় মূল্যবোধের কারণে।

তিনি আরও যোগ করেন, আমি ইরাকের জনগণ, কর্মকর্তা এবং যোদ্ধাদের সাথে আন্তরিকভাবে করমর্দন করছি।
তথ্যসূত্র: আলজাজিরা

আইআর/টিএ

মন্তব্য করুন