© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

শেয়ার করুন:
এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ৩১ মার্চ, ২০২৬
এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এর তারকা অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। সম্প্রতি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে ভিআইপি বক্সে বসে খেলা দেখেছেন তিনি। এরপর থেকেই ২৬ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন নতুন করে ডালপালা মেলে। এর আগে এমবাপ্পের সঙ্গে প্যারিসেও দেখা গিয়েছিল তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপ্পে নাকি বেশ কয়েক বছর ধরেই এক্সপোসিতোর ভক্ত। সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে এই স্প্যানিশ অভিনেত্রীর ভালো বন্ধুত্ব রয়েছে। আর সেই সূত্র ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এমবাপ্পে।



গুঞ্জন আছে, গত ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের ঠিক পরই প্রথম ডেটে যান এমবাপ্পে ও এক্সপোসিতো। এরপর মার্চে একটি ব্যক্তিগত জেটে চড়ে দুজনকে একসঙ্গে প্যারিসে পৌঁছাতে দেখা যায়। সেখানে গিয়ে তারা একটি বিলাসবহুল হোটেলে সময় কাটিয়েছেন বলেও খবর চাউর হয়। তবে এমবাপ্পে বা এক্সপোসিতো কেউই তাদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।

অবশেষে এমবাপ্পেকে নিয়ে করা প্রশ্নের জবাব দিয়েছেন এক্সপোসিতো। গতকাল মাদ্রিদের মুভিস্টার অ্যারেনায় স্প্যানিশ পপ তারকা রোসালিয়ার কনসার্ট শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি ফুটবল পছন্দ করেন কি না। জবাবে এক্সপোসিতো বলেন, ‘সত্যি বলতে, খুব একটা না।’ এরপর মাদ্রিদ ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে উত্তর দেন, ম্যাচটি ভালো ছিল।

এরপর এমবাপ্পে প্রসঙ্গে জিজ্ঞেস করতেই এক্সপোসিতো হাসতে হাসতে মজা করে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলব না।’

এসএস/টিএ

মন্তব্য করুন