© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিনের

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ এএম | ০১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা এই অঞ্চলের অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পায়।

দুই দেশের রাষ্ট্রপ্রধানই যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন