© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পুনর্গঠনে ১৫-২০ বছর লাগবে, দাবি ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানের পুনর্গঠনে ১৫-২০ বছর লাগবে, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ এএম | ০১ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র হামলার পর ইরানের পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের যা কিছু আছে, তার সবকিছু আমরা গুঁড়িয়ে দিতে চাই। আমরা তাদের পিছিয়ে দিয়েছি। আমরা তাদের যা করেছি, তা পুনর্গঠন করতে তাদের ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই। তাদের কোনো সামরিক বাহিনী নেই। তাদের কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা নেই। তাদের কোনো বিমান-বিধ্বংসী ব্যবস্থা নেই। তাদের কোনো নেতা নেই।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা যদি আলোচনায় আসে, তবে তা ভালো হবে। কিন্তু তারা আলোচনায় আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।’ সূত্র: আলজাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন