© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮

শেয়ার করুন:
লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ এএম | ০১ এপ্রিল, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে গত চার সপ্তাহে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে জানানো হয়, এই সময়ের মাঝে মোট আহতের সংখ্যা তিন হাজার ৭৫০ জন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল বৈরুত ও দক্ষিণ লেবাননে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

তাদের দাবি, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলাগুলো চালানো হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলি স্থলবাহিনী লেবাননে প্রবেশের পর নয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

এমআর/টিএ 

মন্তব্য করুন