© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি গোল্ডেন ভিসাধারী নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ অনুমতি রয়েছে

শেয়ার করুন:
ইরানি গোল্ডেন ভিসাধারী নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ অনুমতি রয়েছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ইরানি নাগরিকদের ভ্রমণ নিয়ে ভিন্ন বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুই এয়ারলাইন। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

ফ্লাইদুবাই জানিয়েছে, যেসব ইরানি নাগরিকের কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে, তারা দেশটিতে প্রবেশ বা ট্রানজিট করতে পারবেন।

অন্যদিকে, এমিরেটস এয়ারলাইনের ওয়েবসাইটে বলা হয়েছে, সাধারণভাবে ইরানি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ বা ট্রানজিটের অনুমতি নেই।

তবে, দুই প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে বোঝা যাচ্ছে, গোল্ডেন ভিসাধারীদের জন্য আলাদা ছাড় রয়েছে।

এই ভিন্ন বার্তা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভ্রমণনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেএন/এসএন

মন্তব্য করুন