ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব, জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে
ছবি: সংগৃহীত
০১:০৭ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের নির্দিষ্ঠ স্থানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তানভীর জোহা জানান, গত বছরের ১৩ অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্য প্রযুক্তির মাধ্যমেও উদ্ধার করা যায়নি।
এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের রুমে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামি আফজালুলের পরিবারের এক সদ্য টাকার ব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। পরে তিনি দেখতে পান সেই দিনের সিসিটিভি ফুটেজটি হার্ডড্রাইভ থেকে খুঁজে পাওয়া যায়নি।
এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা, তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেপ্তার করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী।
কেএন/এসএন