মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
০৪:৪৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের লোরেস্তান প্রদেশের পুলিশ খোররামাবাদ শহরে একটি মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এর আগে অভিযোগ উঠেছিল, তেহরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে। ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, এই ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
এবি/টিএ