© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যা বললেন ইমরুল

শেয়ার করুন:
ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যা বললেন ইমরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা চালু করার জন্য অনুরোধ জানিয়েছে কোয়াব।

এবার এ বিষয়ে মুখ খুললেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পোস্টে ইমরুল লেখেন, 'আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?'
'আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।'



'আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে "ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি" বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না।'

'সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না। আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি—অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।'

এবি/টিএ

মন্তব্য করুন