আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার দাবি মিথ্যা ও ভিত্তিহীন: ইসমাইল বাকেই
ছবি: সংগৃহীত
০২:০৮ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার দাবি “মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। বুধবার (১ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের “নতুন প্রেসিডেন্ট” যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” হলে তবেই ওয়াশিংটন এই প্রস্তাব বিবেচনা করবে।
তবে তেহরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো যোগাযোগই হয়নি।
এই পরিস্থিতিতে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা চলমান উত্তেজনার মধ্যেই অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে।
এমআর/টিএ