© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কের উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ১৮ জনের ‍

শেয়ার করুন:
তুরস্কের উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ১৮ জনের ‍

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ০২ এপ্রিল, ২০২৬
তুরস্কের দক্ষিণ-পশ্চিম বোদরুম উপকূলের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা ডুবে আঠারো অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকা ডুবির পর ২১ জন নথিবিহীন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ অভিবাসীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, তুরস্ক থেকে গ্রিক দ্বীপপুঞ্জ, যা ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার, বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টাকারী জাহাজগুলোর মধ্যে জাহাজডুবি একটি সাধারণ ঘটনা।

সূত্র: এএফপি

এমআর/টিএ 

মন্তব্য করুন