© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নত হয়েছে: পাকিস্তানি সিনেটর

শেয়ার করুন:
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নত হয়েছে: পাকিস্তানি সিনেটর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ এএম | ০২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এক সিনেটর।

মঙ্গলবার (৩১ মার্চ) ইসলামাবাদে আয়োজিত বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের সিনেটর লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল কাইয়ুম। তিনি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিনেটর কাইয়ুম বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্ক ইতিবাচক ও পারস্পরিক লাভজনক পর্যায়ে পৌঁছেছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের প্রতি বেশি ঝোঁকের কারণে সম্পর্ক কিছুটা প্রভাবিত হয়েছিল।

তবে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক টানাপড়েন থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক সবসময়ই উষ্ণ ছিল। এ ছাড়া সিনেটর কাইয়ুম অভিযোগ করে বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নিরাপত্তা সুবিধা পেয়েছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন