© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শেয়ার করুন:
বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ০২ এপ্রিল, ২০২৬
বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু চৈত্র মাসের খরা চলছে। এরই মধ্যে প্রকৃতিতে বৃষ্টির ছোঁয়া লেগেছে। তবুও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। শহরটির বায়ুমানের স্কোর ২৭১। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ২৪৫, তৃতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪ এবং ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এমআই/এসএন  

মন্তব্য করুন