© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইরান যুদ্ধের কারণ স্পষ্ট নয়’-ট্রাম্পের বক্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
‘ইরান যুদ্ধের কারণ স্পষ্ট নয়’-ট্রাম্পের বক্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ এএম | ০২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরান যুদ্ধের উদ্দেশ্য নিয়ে স্পষ্টতা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর চলমান উত্তেজনা কমানোর ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২ এপ্রিল) এই তথ্য উঠে এসেছে।

ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট যে লক্ষ্যগুলো সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোর অধিকাংশই পূরণ হয়েছে।
আমরা এখন পরিস্থিতির অবসান এবং উত্তেজনা কমতে দেখতে চাই।’

তিনি আরো বলেন, ‘এখন প্রশ্ন হলো-আর কী অর্জনের বাকি আছে, এই সংঘাতের শেষ কোথায় বা এর পরিণতি কী? এটি স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব ততই বাড়বে।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের ফলে জ্বালানি বাজারসহ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বেড়েছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন